২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরবর্তী প্রধানমন্ত্রী খুঁজতে জাপানের মন্ত্রীসভা পুনর্বন্টন

জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি সোমবার কেবিনেট এবং দলের গুরুত্বপূর্ণ পদগুলো পুনর্বন্টন করবেন। এই পরিবর্তনের মধ্য দিয়ে দেশটির পরবর্তী যোগ্য নেতৃত্ব খোঁজা হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2005, 01:31 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা কোইজুমি গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হলেও আগামী সেপ্টেম্বরে মেয়াদ শেষ হওয়ার পর ক্ষমতায় না থাকার কথা ঘোষণা করেন। কেবিনেট পুনর্বন্টনের মধ্য দিয়ে যোগ্য প্রার্থীকে ওই পদে আসীন করার ইচ্ছে ব্যক্ত করেন কোইজুমি।

প্রধানমন্ত্রী সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় সংসদ অধিবেশন শেষে মন্ত্রীসভার নতুন নাম ঘোষণা করবেন। বিশেষ করে অর্থ, অর্থনীতি, বাণিজ্য এবং পররাষ্ট্র বিভাগের দায়িত্ব কাদের দেওয়া হবে তা নিয়ে সবাই চিন্তিত। কোইজুমি তার নির্বাচনী প্রচারণায় জাপানের বৃহৎ ডাক ব্যবস্থাকে বেসরকারিকরণের ওপর জোর দেন। তিনি তার নতুন সংস্কার কর্মসূচি যথাযথভাবে পালনে সক্ষম এমন ব্যক্তিকেই এই পদে নিয়োগ দান করবেন বলে জানা গেছে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির জনপ্রিয় আইনবিদ শিনজো আবে কেবিনেট বা দলের গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে জানা গেছে। সাবেক প্রধান কেবিনেট সচিব ইয়াসু ফুকুদার নামও শোনা যাচ্ছে এ তালিকায়।