মানবাধিকার নেত্রী পার্কসের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন
মার্কিন মানবাধিকার নেত্রী রোসা পার্কসের প্রতি নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার ৯২ বছর বয়সে পার্কস ডেট্রয়েটে তার নিজ বাড়িতে মারা যান।
পার্কসের মৃতদেহ মার্কিন কংগ্রেস ভবনে রাখা হয়েছে। কেবল প্রেসিডেন্ট এবং অন্যান্য প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বদের মৃতদেহই কেবল সেখানে রাখা হয়ে থাকে।
প্রেসিডেন্ট বুশ পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
১৯৫৫ সালে আলাবামাতে বাসে সাদা চামড়ার একজন যাত্রীকে আসন ছেড়ে দিতে সম্মত না হওয়ার মধ্য দিয়ে মানবাধিকার আন্দেলনের সূচনা। মার্টিন লুথার কিং-এর নেতৃত্বে কালো জাতির মানুষ বাস বয়কট করে। ওই ঘটনার প্রভাবেই ১৯৬৪ সালে মানবাধিকার আইন প্রণীত হয়।
পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসসহ শত শত মানুষ আলাবামাতে তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন।
রাইস সমবেত সকলের উদ্দেশ্যে বলেন, পার্কসের কারণেই তিনি আজ পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করতে পারছেন।
রোববার মন্টেগোমারিতে সেন্ট পল এএমই গীর্জায় তার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। তিনি একসময় সেখানকার সদস্য ছিলেন।
পার্কসের মৃতদেহ সোমবার ওয়াশিংটনে নিয়ে যাওয়া হবে। সেখানে মার্কিন ক্যাপিটল রোটুন্ডাতে যথাযথ সম্মানে সমাহিত করা হবে।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং অন্যান্য নেতারাও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
