ভারতে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় ১৫০ প্রাণহানির আশংকা
ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় ১৫০ এরও বেশি লোকের প্রাণহানির আশংকা করা হচ্ছে।
রেলওয়ের একজন কর্মকর্তা জানান, প্রবল বর্ষনের কারণে একটি ব্রীজ ভেঙ্গে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়ে বন্যার পানিতে পড়ে যাওয়ায় মৃতের সঠিক সংখ্যা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় নি।
শনিবার ভোরে হায়দ্রাবাদের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণের শহর ভেলিগন্ডার নিকটবর্তী স্থানে ডেল্টা এক্সপ্রেস লাইনচ্যুত হয়।
কয়েক দিন ধরে ওই অঞ্চলে ভারী বর্ষণের কারণে বন্যার সৃষ্টি হয়েছে।
কয়েকটি বগি পানির নিচে ডুবে যাওয়ায় আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। প্রতিটি বগিতে ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
ভারতীয় রেলওয়ের মুখপাত্র ইশথার কর লেন বলেন, উদ্ধারকর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
ভারতে বিশ্বের সবচে’ দীর্ঘ রেল যোগাযোগ ব্যবস্থা থাকলেও ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা খুবই নাজুক।
দেশটিতে প্রতি বছর প্রায় তিন শ রেল দুর্ঘটনায় বহু প্রাণহানি ঘটে থাকে।
এ মাসের প্রথমে মধ্য প্রদেশে রেল দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত এবং ১২ জন আহত হয়।
