২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিভিয়ায় সাধারণ নির্বাচনের সময়সীমা পিছিয়েছে

বলিভিয়ায় জনতার দাবির মুখে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের সময়সীমা পিছিয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 12:11 PM

Updated : 26 Apr 2022, 06:15 PM

কংগ্রেসের আসন সংখ্যা পুনর্বন্টন করার দাবির মুখে নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। এ বছরের জুনে প্রেসিডেন্ট কার্লোস মেসা’র পদত্যাগের দাবিতে বিক্ষোভের পর এ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছিল।

কিন্তু বলিভিয়ার আদালত দেশটির পূর্বাঞ্চলে কংগ্রেসের আসন সংখ্যা আরও বাড়িয়ে দিলে নতুন করে বিক্ষোভের সূচনা হয়।

তবে রাজনীতিবিদরা দ্রুত কোন সিদ্ধান্ত নিতে সমর্থ হলে ডিসেম্বরেও নির্বাচন করা সম্ভব বলে জানা গেছে।

নির্বাচন বোর্ড বলেছে, বিবাদমান রাজনীতিবিদদের সম্মত করানোর বিষয়টি মধ্যবর্তীকালীন প্রেসিডেন্ট এদুয়ার্দো রড্রিগুয়েজ-এর ওপর নির্ভর করছে।

রড্রিগুয়েজ বলেছেন, জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত না হলেও তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। এতে করে দেশটিতে নেতৃত্বের অভাব দেখা দিতে পারে।