২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যে বিবৃতির অভিযোগ: চেনির শীর্ষ সহযোগীর পদত্যাগ

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির একজন শীর্ষ সহযোগী পদত্যাগ করেছেন। একটি তদন্তে মিথ্যে সাক্ষ্য দেওয়ার ঘটনা প্রমাণিত হওয়ার পর তিনি পদত্যাগ করলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2005, 09:13 AM

Updated : 26 Apr 2022, 06:15 PM

ডিক চেনির চিফ অব স্টাফ লিউইস লিব্বির বিরুদ্ধে ফেডারেল গ্রান্ড জুরির সামনে মিথ্যে বিবৃতি দিয়ে বিচারকার্যে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

প্রেসিডেন্ট বুশের সহযোগি কার্ল রোভকে অভিযুক্ত করা না হলেও এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

২০০৩ সালে কখন এবং কিভাবে সিআইএ এজেন্ট প্লেম সম্পর্কিত গোপন তথ্য একজন প্রতিবেদকদের কাছে ফাঁস হয়ে যাওয়া সংক্রান্ত তদন্তে মিথ্যে বলায় বিশেষ কৌসুলি প্যাট্রিক ফিজগেরাল্ড লিব্বিকে অভিযুক্ত করেন।

তবে লিব্বি নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

লিব্বির বিরুদ্ধে আনীত পাঁচটি অভিযোগ প্রমাণিত হলে তাকে ৩০ বছরের কারাদণ্ড এবং প্রতিটি অভিযোগের জন্য এক লাখ ২৫ হাজার মার্কিন ডলার গুনতে হবে।

বিচারের কাঠগড়ায় ভাইস প্রেসিডেন্ট চেনিকেও দাঁড়াতে হতে পারে। তিনি বলেন, তিনি লিব্বির পদত্যাগ গ্রহণ করেছেন। তবে লিব্বি নির্দোষ প্রমাণিত হবেন বলেও আশা প্রকাশ করেন।

হোয়াইট হাউসের বাইরে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেন, লিব্বিকে নির্ধারিত প্রক্রিয়া ও নিরপেক্ষ বিচারের মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার বুশের কট্টরবাদী সমর্থকদের সমালোচনার পর সুপ্রিম কোর্টে প্রেসিডেন্টের প্রার্থী হিসেবে হারিয়েট মায়ার্সের পদত্যাগের পর এ ঘটনা ঘটল।

২০০৩ সালে এক মার্কিন প্রতিবেদনে সিআইএ-এর এজেন্ট ভ্যালেরি প্লেম-এর পরিচয় ফাঁস হয়ে যায়। প্লেমের স্বামী জোসেফ উইলসন ইরাক যুদ্ধকে সমর্থনের জন্য গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করায় বুশ প্রশাসনের সমালোচনা করেছিলেন।