ভারতে তারকাদের বাড়িতে কর কর্মকর্তাদের অভিযান
মাদ্রাজের বিভিন্ন শহরে বসবাসকারী ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত ২০ তারকার বাড়িতে কর কর্মকর্তারা অভিযান চালিয়েছেন।
বুধবার সকালের এ অভিযানে প্রায় শ’ তিনেক কর কর্মকর্তা উপস্থিত ছিলেন। সারারাত অভিযান চলেছে।
তারকাদের মধ্যে রয়েছেন ভারতের বিখ্যাত সুরকার এআর রহমান, সুরকার যুবা সরকার ও হারিস জয়রাজ এবং অন্যান্য তারকাদের মধ্যে রয়েছেন বিক্রম, বিবেক ও ত্রিশা।
ভারতীয় কর বিভাগের সূত্রে জানা যায়, এ অভিযানে প্রচুর নগদ অর্থ এবং কয়েক লাখ মূল্যের গহনা পাওয়া গেছে।
মাদ্রাজের প্রধান কর কমিশনার সন্তোষ দত্ত বলেন, মূলত হিসাব বহির্ভূত অর্থ উদ্ধারের জন্যই এ অভিযান চালানো হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে গত দু’মাস আগে থেকে কর বিভাগ অভিযানের প্রস্তুতি নিয়ে আসছিল বলে জানা যায়।
তারকাদের বাড়িতে কর বিভাগের এ অভিযান তারকামহল ও জনসাধারণের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে।
