২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল জাজিরাকে পাল্লা দিতে আরবি চ্যানেল খুলবে বিবিসি

কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশনের কাউন্টার হিসেবে বিবিসি আরবি ভাষায় নতুন একটি চ্যানেল খুলতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 02:11 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত আল জাজিরা টেলিভিশন বিশ্বের ঘটনাবলীকে বিকল্পভাবে উপস্থাপনের মাধ্যমে টেলিভিশন সংবাদের ওপর পশ্চিমা কর্তৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। আল জাজিরার প্রথম সাংবাদিক বিবিসির আরবি বিভাগের সাবেক কর্মচারি ছিলেন।

নতুন আরবি ভাষার চ্যানেল খুলতে বিবিসি ইউরোপ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় তার ১০টি বিদেশী ভাষার রেডিও স্টেশন বন্ধ করে দেবে। এটি প্রতিষ্ঠা করতে ২০ লাখ পাউন্ড ব্যয় হবে বলে জানা গেছে।

আগামী বছরের মার্চে বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক, গ্রীস, হাঙ্গেরি, কাজাখস্তান, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং থাইল্যান্ডে বিবিসির বিদেশী ভাষার সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে।