২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে নতুন করে বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব

চীনে এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মত বড় ধরনের বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2005, 10:10 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

চীনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সেন্ট্রাল হিউনান প্রদেশের একটি গ্রামে বার্ড ফ্লু ভাইরাসে আক্রমণে ৫৪৫টি বাচ্চা হঁস-মুরগি মারা গেছে। এছাড়া পূর্বসতর্কতা হিসেবে কমপক্ষে ২,৫০০টি মরিগির বাচ্চা হত্যা করা হয়েছে।

এর আগে ইনার মঙ্গোলিয়া ও আনহুই প্রদেশে বার্ড ফ্লু ভাইরাসের প্রকোপ দেখা যায়। তবে এখন পর্যন্ত বার্ড ফ্লু ভাইরাসে আক্রমণে চীনে এখন পর্যন্ত কোন মানুষের প্রাণহানির ঘটনা জানা যায়নি।

মরণঘাতী এইচ৫এন১ ভাইরাসের আক্রমণে এশিয়ার বিভিন্ন দেশে ২০০৩ সাল থেকে ৬০ জনেরও বেশি লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে।

প্যারিসভিত্তিক বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থার কাছে প্রদত্ত একটি প্রতিবেদনে চীনের কৃষি মন্ত্রণালয় জানায়, হিউনান প্রদেশের ওয়ানতাং গ্রামে বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মরণঘাতী এইচ৫এন১ ভাইরাসটি শনিবার একটি হাসঁ-মুরগির খামারে শণাক্ত করা হয় এবং মঙ্গলবার তা নিশ্চিত করা হয়।

চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় গত সপ্তাহের বার্ড ফ্লু’র প্রাদুর্ভাবে ২,৬০০টি হাসঁ মুরগির বাচ্চার মৃত্যু ঘটে।

কয়েকদিন পরেই পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে বার্ড ফ্লু’র আক্রমণে ৫৫০টি হাঁসের মৃত্যু ঘটে।