২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহাযার্থে আল কায়েদা

পাকিস্তানের ভূমিকম্প দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে আসছে সন্ত্রাসী সংগঠন বিন লাদেনের আল-কায়দা নেটওয়ার্ক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 12:39 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

আল-কায়দার সেকেন্ড ইন কমান্ড আইমান আল জাওয়ারি মুসলমান সম্প্রদায়ের প্রতি পাকিস্তানকে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমি মুসলমানদের ও বিভিন্ন মুসলিম দাতব্য প্রতিষ্ঠানকে পাকিস্তানে গিয়ে ভূমিকম্প দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

এদিকে পাকিস্তানে ৮ অক্টোবরের ভয়াবহ ভূমিকম্পে ভেঙ্গে পড়া যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার করতে সামরিক প্রকৌশলীদের নিয়োগ দেয়া হয়েছে।

এখন পর্যন্ত প্রায় দু’ হাজার গ্রামবাসীর কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পৌঁছায়নি।

ত্রাণ কর্মকর্তারা অভিযোগ করেছেন, ৩ লাখ গৃহহীন লোককে সাহায্যের জন্য প্রয়োজনীয় অর্থ শ্লথ গতিতে বরাদ্দ করা হচ্ছে।

মোজাফররাবাদে জাতিসংঘের মানবাধিকার সমন্বয়কারী রাশিদ খালিকভ বলেন, দাতা দেশগুলোর উচিত জরুরী ভিত্তিতে ত্রাণ সরবরাহ করা।

মার্কিন জেনারেল জন আবিদজাদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণে যান এবং ত্রাণ কর্মসূচির জন্য আরও হেলিকপ্টার প্রেরণের প্রতিশ্রুতি দেন।

এ মুর্হূতে পাকিস্তানে আশ্রয়স্থানের অভাব বেশি পরিলক্ষিত হচ্ছে। এক ত্রাণ কর্মকর্তা বলেছেন, ৫ লাখ ৪০ হাজার তাবু প্রয়োজন হলেও বিভিন্ন দেশ থেকে যে পরিমাণ তাবু সরবরাহ করা হয়েছে তা খুব সীমিত। প্রায় দুই লাখ তাবুর ঘাটতি রয়েছে বলে তিনি জানিয়েছেন।

সোমবার সন্ধ্যায় দেশটিতে পুনরায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

রিখটার স্কেলের ছয় দশমিক শূন্য মাত্রায় অনুভূত ভূ-কম্পনটি অনেক বেশি শক্তিশালী হলেও এ পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায় নি। বড় কোন ভূমিধ্বসের ঘটনাও ঘটে নি।