২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইইউ বন্য পাখি আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে

বার্ড ফ্লু হুমকি নিয়ে ইইউ দেশগুলোর কৃষি মন্ত্রীদের বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত সকল দেশে জীবিত বন্য পাখি আমদানি নিষিদ্ধ হয়ে যেতে পারে। মঙ্গলবার অনুষ্ঠিতব্য বৈঠকে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2005, 09:17 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

এইচ৫এন১ ভাইরাস আক্রান্ত হয়ে একটি টিয়া পাখি মারা যাবার পর পোষা পাখির মাধ্যমে বার্ড ফ্লু বিস্তারের ব্যাপারে উদ্বেগ বেড়ে যায়। এইচ৫এন১ মানবদেহের জন্য মৃত্যুসম।

সেন্ট্রাল রাশিয়াতেও এই ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে।

ক্রোয়েশিয়া ইইউ সীমান্তে দুটি বন্য রাজহাঁসের দেহে বার্ড ফ্লু খুঁজে পেলেও তা এইচ৫এন১ কি না, সে ব্যাপারে কিছু জানায়নি।

লন্ডনে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের গবেষণাগারে এখনও কারাকাসের পাখির ওপর পরীক্ষা চলছে বলে ইইউ মুখপাত্র জোনাথান টড জানিয়েছেন।

টড বলেন, ইইউ নির্বাহী বিভাগ-ইউরোপীয় কমিশন ইউরোপীয় ইউনিয়নে জীবিত পোল্ট্রি, পোষা পাখি এবং ক্রোয়েশিয়া থেকে পশম আমদানির ওপর নিষেধাজ্ঞা জারির ব্যাপারে চিন্তাভাবনা করছে।

ইতোমধ্যে তুর্কি, রোমানিয়া, গ্রীসের কিয়স দ্বীপ, রাশিয়া এবং থাইল্যান্ড থেকে জীবিত পাখি আমদানি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ইউরোপীয় হেলথ কমিশনার মার্কোস কিপরিয়ানো বলেন, লুক্সেমবার্গে মঙ্গলবার অনুষ্ঠেয় বৈঠকে কমিশন ইইউ-এর ২৫টি দেশের কৃষি মন্ত্রীদের কাছে তাদের প্রস্তাবনা পেশ করবে।

পাখি ধরে তা আমদানীর ওপর এই সাধারণ নিষেধাজ্ঞা জারি করা হবে বলে তিনি জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

সম্প্রতি রাশিয়ার তামবভ অঞ্চলে বার্ড ফ্লু দেখা দেয়। এছাড়াও গত কয়েক বছর ধরে সাইবেরিয়া ও উরালসের কয়েকটি অঞ্চলেও বার্ড ফ্লু ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।