২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দাঙ্গাপীড়িত বার্মিংহামের পরিস্থিতি শান্ত

ব্রিটেনের দাঙ্গাপীড়িত বার্মিংহাম শহরের পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। শনিবার এক অভিবাসী তরুণীর ওপর যৌন নির্যাতনের ফলে সৃষ্ট দাঙ্গায় সেখানে একজন নিহত ও ৩৫ জন আহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 02:35 PM

Updated : 26 Apr 2022, 06:14 PM

এই সংঘর্ষে কৃষ্ণাঙ্গদের সাথে মূলত পাকিস্তানি বংশোদ্ভূতরাই জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দোকান ও পাবগুলো তছনছ করা হয় এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। দাঙ্গাবাজরা শতশত পুলিশের দিকে ইট এবং বোতল ছুড়ে মারে। একজন পুলিশ কর্মকর্তা বল-বিয়ারিং বন্দুকে আহত হয়। আফ্রো-ক্যারিবিয়ান এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পাকিস্তানি এক ট্যাক্সি চালকের গাড়ি মুখোশধারীরা উল্টিয়ে দেয় এবং চালক ইটের আঘাতে মাথায় মারাত্মক আহত হয়। সংঘর্ষে চারজনকে ছুরিকাঘাতে আহত করা হয়েছে।

সহকারী পুলিশ প্রধান ডেভিড শ অপ্রত্যাশিত এ দাঙ্গায় আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। কমিউনিটি নেতারাও শান্ত হওয়ার জন্য সকলের প্রতি আবেদন রাখেন।