২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১২ সালের মধ্যে ডেঙ্গু প্রতিষেধক ভ্যাকসিন উৎপাদিত হবে

ডেঙ্গু প্রতিরোধ ও আরোগ্যের লক্ষ্যে প্রতিষেধক তৈরিতে বিভিন্ন ওষুধ কোম্পানি জোর প্রচেষ্টা চালিয়ে গেলেও এ রোগের প্রতিষেধক উৎপাদন করতে ২০১২ সাল নাগাদ অপেক্ষা করতে হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2005, 11:56 AM

Updated : 26 Apr 2022, 06:14 PM

মালয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সাজালি আবু বকর বলেন, এ পর্যন্ত মাত্র একটি কোম্পানি ২০১২ সাল নাগাদ ডেঙ্গুর প্রতিষেধক উৎপাদনে সক্ষম হবে বলে ইঙ্গিত দিয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে বলেন, ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে অনেক কোম্পানি বেশ খানিকটা এগিয়ে গেলেও তারা বলতে পারছে না কবে নাগাদ তা বাজারে আসবে।

ড. বকর বলেন, ভ্যাকসিন আবিষ্কারে সক্ষম হলেও ক্লিনিক্যাল টেস্টের আগে তা বাজারজাত করা যাবে না। পশ্চিমা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও বিভিন্ন ডেঙ্গু প্রতিষেধক ওষুধ সেখানে ক্লিনিক্যাল পরীক্ষাধীন রয়েছে।

তিনি বলেন, ডেঙ্গুর বিভিন্ন মাত্রার ভাইরাসের রকমভেদের বিরুদ্ধে একই ওষুধ কার্যকরী নয়। থাইল্যান্ডে যা কার্যকর মালয়েশিয়ায় তা নাও হতে পারে।

সাজালি বলেন, সাতটি বা আটটি এ্যান্টিবায়োটিকস আছে যা ইনফেকশন কমানোর জন্য কার্যকর। কিন্ত তাদের সঠিক কার্যকারীতা নিরূপণের জন্য আরও পরীক্ষার প্রয়োজন।