কাসজিনস্কি পোল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট
রক্ষণশীল দলের লেচ কাসজিনস্কি পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। গত মাসে সংসদীয় নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে তার ল’ অ্যান্ড জাস্টিস দল জয়ী হয়।
গণনাকৃত শতকরা ৬০ শতাংশ ভোটের মধ্যে শতকরা ৫৫ শতাংশ ভোট পেয়ে কাসজিনস্কি প্রতিপক্ষ লিবারেল নেতা ডোনাল্ড টাস্ককে শতকরা ৪৫ শতাংশ ভোটের ব্যবধানে হারিয়ে দেন।
টাস্ক তার পরাজয় স্বীকার করে নিয়েছেন।
কাসজিনস্কি সংসদীয় জোট গঠনের জন্য টাস্কের সিভিক প্ল্যাটফর্ম দলকে আলোচনা শেষ করার আহ্বান জানিয়েছেন।
নির্বাচনের প্রথম দফায় টাস্ক শতকরা ৫০ দশমিক ৪৯ শতাংশ ভোট পেয়ে কাসজিনস্কির চেয়ে কিছুটা এগিয়ে ছিলেন।
কাসজিনস্কি এবং টাস্ক উভয়েই সলিডারিটি ট্রেড ইউনিয়নের সাবেক কর্মী ছিলেন। তাদের নেতৃত্বে পোল্যান্ড আজ কমিউনিজম মুক্ত।
নির্বাচনের প্রথম ধাপে জয়লাভের জন্য কেউই প্রয়োজনীয় শতকরা ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
টাস্কের নির্বাচনী প্রচারণায় গত বছর ইউরোপিয়ান ইউনিয়নে পোল্যান্ডের অন্তর্ভুক্তির বিষয়টিকে ‘বিরাট সুযোগ’ বলে অভিহিত করেন। এদিকে কাসজিনস্কির নির্বাচনী প্রচারণায় সাবেক কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার বিষয়টিই বেশি প্রাধান্য পায়। তিনি সরকারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করে ‘নৈতিক পরিবর্তন’-এর আহ্বান জানান। এছাড়া তিনি দরিদ্রদের জন্য সমাজ কল্যাণের প্রতিশ্রুতি দেন।
পোল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট, সাবেক কমিউনিস্ট আলেকজান্ডার কোয়াসনিস্কি পরপর দু’বার প্রেসিডেন্ট পদে থাকায় সংবিধান অনুযায়ী এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি।
পোল্যান্ডের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের চেয়ে প্রধানমন্ত্রী বেশি ক্ষমতাধর হয়ে থাকেন। পররাষ্ট্র নীতি নির্ধারণে প্রেসিডেন্টের বিশেষ ভূমিকা রয়েছে।
