২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাহিদা মেটাতে পাকিস্তান থেকে ভারতের পেঁয়াজ আমদানি

ত্রিশ টন পেঁয়াজ নিয়ে একটি ট্রেন প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে শনিবার ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে পৌঁছেছে। ঘাটতি ও মূল্যবৃদ্ধি হ্রাস করতে ভারত সরকার পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 01:03 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

একজন পেঁয়াজ ব্যবসায়ী বলেছেন, পরবর্তী সপ্তাহের মধ্যেই চার মেট্রিক টন পেঁয়াজের একটি পূর্ণ চালান পাকিস্তান থেকে ভারতে এসে পৌঁছাবে।

গত আট বছরের মধ্যে পেঁয়াজের দাম গত কয়েক সপ্তাতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে ভারত সরকার আরও বেশি পেঁয়াজ আমদানির বিষয়টি বিবেচনা করছে।

ভারতের ছয়টি বড় রাজ্যে পেঁয়াজ সরবরাহ কমে যাওয়ার কারণে পেঁয়াজের সংকট দেখা দেয়।

চলতি বছরের শুরুতে অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের নব্বই শতাংশ পেঁয়াজের যোগানদাতা মহারাষ্ট্রে পেঁয়াজ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তবে হিন্দুদের দিওয়ালি ও মুসলমানদের রমজান প্রায় একই সময়ে শুরু হওয়ায় পেঁয়াজের উপর চাপ পড়েছে বলে ধারনা করা হচ্ছে।

মহারাষ্ট্রে কালোবাজারি নিয়ন্ত্রণ ও খুচরা বিক্রয় কেন্দ্রগুলোতে নির্ধারিত দামে পেঁয়াজ বিক্রির নিশ্চিত করতে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছে।

কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রী রাজ কুমার চৌহান জানান, দিল্লির ২৫ থেকে ৩০টি খুচরা বিক্রয় কেন্দ্র খুলবো। আমরা এখানকার দাম পর্যবেক্ষণ করব। সোমবার থেকে ১৬ থেকে ২০ রুপিতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হবে।

দিল্লিতে পেঁয়াজের দাম কেজি প্রতি ৩০ রুপি হওয়ায় সরকারের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।