২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকিরা মার্কিন ও ব্রিটিশ বাহিনীর ওপর হামলাকে সর্মথন করে: জরিপ

ইরাকে এক গোপন জরিপে দেখা গেছে, মার্কিন ও ব্রিটিশ সেনাদের ওপর সন্ত্রাসী হামলার বিষয়টি শতকরা পঁয়তাল্লিশ ভাগ ইরাকি সমর্থন করেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 11:11 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ব্রিটিশ প্রতিরক্ষা নেতৃবৃন্দ পরিচালিত একটি কমিশন এ জরিপ চালায় বলে সানডে টেলিগ্রাফ উল্লেখ করেছে।

জরিপের চিত্র অনুযায়ী, যৌথবাহিনী ইরাকে স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে, শতকরা এক ভাগেরও কম লোক এ কথা বিশ্বাস করেন।

ইরাকে বিদেশী সেনা উপস্থিতির বিরোধিতা করেছে ৮২ শতাংশ লোক।

পত্রিকাটি জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কমিশন প্রাপ্ত হয়ে ইরাকের একটি বিশ্ববিদ্যালয়ের একটি দল আগস্ট মাসে এ জরিপ চালায়।

ইরাকের দক্ষিণাঞ্চলে কমপক্ষে আট হাজার ব্রিটিশ সেনার একটি ঘাঁটি রয়েছে। এ পর্যন্ত সেখানে ৯৭ জন জঙ্গি নিহত হয়েছে।