২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরীর ওপর যৌন নির্যাতনকে কেন্দ্র করে বার্মিংহামে দাঙ্গা, নিহত ১

এক অভিবাসী কিশোরীর ওপর যৌন নির্যাতনের প্রেক্ষিতে বার্মিংহামের লজেল্স এলাকায় শনিবার রাতে পুলিশের সাথে দাঙ্গাকারীদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এছাড়া আরও চারজন ছুরিকাহত ও দু’জন গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 10:43 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বিশ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ যুবক ছুরিকাহত হয়ে নিহত হয়। দাঙ্গাকারীদের গুলিতে আহত হয়েছে এক পুলিশ। সংঘর্ষে আহতদের অবস্থা অতটা আশংকাজনক নয় বলে জানা গেছে।

চৌদ্দ বছরের এক কিশোরীকে যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভের সময় দাঙ্গার সূত্রপাত ঘটে।

পুলিশ বলছে, সভার প্রতিক্রিয়া হিসেবে সংঘর্ষের সূত্রপাত ঘটেনি।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, নিহতের পরিবারকে অবহিত করার পূর্ব পর্যন্ত তার নাম, পরিচয় প্রকাশ করা হবে না।

একদল উচ্ছৃঙ্খল যুবক এক কিশোরীর ওপর হামলা চালিয়ে যৌন নির্যাতন করেছে-এমন খবর ছড়িয়ে পড়ার পরপরই এলাকাটিতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। ফরেনসিক টেস্ট করা হয়েছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া নির্যাতিতকে খুঁজে বের করার জন্য আমরা লিফলেট বিতরণ করেছি।