২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় মৃত ব্যক্তির পার্কিং জরিমানা!

গাড়ির ভিতরে পড়ে থাকা মৃত ব্যক্তিকে পার্কিং টিকেট ধরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার এক ট্রাফিক ওয়ার্ডেন। দেশটির পুলিশ বিভাগ এ খবর জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 04:40 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

ট্রাফিক ওয়ার্ডেন ৭১ বছর বয়স্ক ওই ব্যক্তি যে মৃত, তা টেরই পাননি। মেলবোর্নের বিপণন কেন্দ্রে গাড়িটি পার্ক করার পর ঐ ব্যক্তি মারা যায় বলে ধারনা করা হচ্ছে।

নয়দিন আগে নিখোঁজ হওয়া ঐ ব্যক্তির মৃতদেহ পুলিশ বৃহস্পতিবার উদ্ধার করে।

মেরুনদার মেয়র পল ডেনহাম মৃতের পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, একজন মৃত লোক গাড়ির ভেতরে পড়ে থাকতে পারে-ট্রাফিক ওয়ার্ডেনের মাথায় এটি আসেনি।

বলা হচ্ছে, গাড়ির জানালা বন্ধ থাকায় সম্ভবত ট্রাফিক ওয়ার্ডেন ভেতরের পড়ে থাকা মৃতদেহ দেখতে পাননি।