২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে সাদ্দামের বিচারের সম্ভাবনা নাকচ করে দিলেন ইরাকি প্রধানমন্ত্রী

ইরাকে একজন আইনজীবীর হত্যাকাণ্ডের প্রেক্ষিতে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বিচার প্রক্রিয়া বিদেশের মাটিতে অনুষ্ঠানের ব্যাপারে প্রতিরক্ষা উপদেষ্টারা যে আহ্বান জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ইব্রাহিম আল-জাফারি সে আহ্বান নাকচ করে দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 03:13 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

শুক্রবার রাজধানী বাগদাদে ইফতারের পর জাফারি সাংবাদিকদের বলেন, প্রক্রিয়াটি যেহেতু পুরোপুরি ইরাকের নিজস্ব একটি ব্যাপার, সেহেতু তা ইরাকের মাটিতেই সম্পন্ন হওয়া উচিত। আর তাই বিচার প্রক্রিয়া ইরাকের বাইরে প্রেরণ করার কোন প্রশ্নই আসে না।

তিনি বলেন, এমনকি বিচার প্রক্রিয়া অন্যত্র প্রেরণের চিন্তা আমাদের মাথায়ও আশা উচিত নয়।

আওয়াদ হামাদ আল-বন্দর আল-সাদাউনের এটর্নি সাদাউন জানাবির মৃতদেহ ইরাকি পুলিশরা বাগদাদের উত্তরাঞ্চলীয় উর প্রদেশ থেকে উদ্ধার করেন। পুলিশ ও সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত বন্দুকধারীরা বৃহস্পতিবার জানাবিকে অপহরণ করে।

এদিকে সাদ্দাম হোসেনের বিচার মামলার শুনানি ২৮ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।