২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমবন্টনের ভিত্তিতে তেল-গ্যাস উত্তোলনে ভারতকে মায়ানমারের প্রস্তাব

আসাম থেকে ভারত সংলগ্ন পর্যন্ত বিস্তৃত তেল ও গ্যাস ক্ষেত্র থেকে সমঅধিকারের ভিত্তিতে প্রাকৃতিক সম্পদ বন্টনের ভিত্তিতে অনুসন্ধান ও উত্তোলনের ব্যাপারে মায়ানমার সরকার ভারতকে একটি প্রস্তাব দিয়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা শনিবার এ খবর জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 02:33 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

মায়ানমারের জ্বালানি মন্ত্রী লুন থাই সম্প্রতি ভারত সফরকালে এ প্রস্তাব দেন।

কর্মকর্তারা জানিয়েছেন, মায়ানমারের হুয়াকংয়ের পাললিক অববাহিকায় প্রস্তাবিত তেল ও গ্যাস ক্ষেত্রটি অবস্থিত।

মায়ানমারের একজন সরকারি কর্মকর্তা জানান, ভারতের কোম্পানিগুলোর মত আমাদের কোম্পানিগুলো একই অববাহিকায় কাজ করছে বলে ভারতকে এ প্রস্তাব দেওয়া হয়েছে। ভারত মহাসাগরের এ এলাকায় অনুসন্ধান ও উত্তোলন কাজ চালানো কঠিন। ভারতীয় কোম্পানিগুলোর কাছে যন্ত্রপাতি রয়েছে, তাতে তারা এ অঞ্চলে ভাল অনুসন্ধান ও উত্তোলন কাজ করতে পারবে।

ভারত প্রস্তাবের প্রতি আগ্রহ দেখিয়েছে। তবে ভারত বিশেষ কিছু ব্যাপারে মায়ানমার সরকারের নিশ্চয়তা চায়। বিশেষ করে চিন্ডউইন অববাহিকাকে প্রকল্পটিতে অন্তর্ভূক্ত করার ব্যাপারে দেশটি নিশ্চয়তা চায়।

এ অঞ্চলে মায়ানমারের ১৪টি সম্ভাব্য তেল ও গ্যাস ক্ষেত্র সংবলিত পাললিক অববাহিকা রয়েছে। এর মধ্যে মাত্র তিনটিতে-সেন্ট্রাল মায়ানমার, পিয়াই এমবেমেন্ট ও আয়িইয়ার্দি বেসিন-মায়ানমার সরকার অনুসন্ধান ও উৎপাদনের ব্যাপারে কাজ শুরু করেছে। বাকি ১১টি অববাহিকায় সীমিত মাত্রায় অনুসন্ধান কাজ চলছে বলে জানা গেছে। পুরোপুরি উত্তোলন কাজ শুরু করতে মায়ানমার সরকার আরও বিনিয়োগের খোঁজ করছে।

অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি) এবং অয়েল ইন্ডিয়া আসামে বড় ধরনের প্রকল্পের সাথে জড়িত রয়েছে। ওএনসিজি বিদেশ ও গেইল ইন্ডিয়া সমবন্টনের ভিত্তিতে মায়ানমারের দুটি ব্লকে কাজ করছে।

এ৩ ব্লকেও কোম্পানি দু’টির অংশীদারিত্ব রয়েছে। এই ব্লক দু’টির মূল অংশীদারি দাইয়ু কোম্পানি হলেও ওএনজিসি ভিদেশের ২০ শতাংশ ও গেইলের ১০ শতাংশ শেয়ার রয়েছে।

বাংলাদেশের মধ্যে দিয়ে একটি পাইপ লাইনের মাধ্যমে শয়ি ক্ষেত্র থেকে ভারত দেশের অভ্যন্তরে গ্যাস আনতে চায়। ভারত, মায়ানমার ও বাংলাদেশ পাইপলাইন স্থাপনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। তবে এ সংক্রান্ত চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আগে বাংলাদেশ ও ভারতের সাথে বেশ কিছু দ্বিপাক্ষিক বিষয়ে ঢাকা সামনে এনেছে।

বিম্সটেকের (বাংলাদেশ, ভারত, মায়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ড অর্থনৈতিক করপোরেশন) জ্বালানি মন্ত্রীদের সাথে প্রথমবারের মত কোন বৈঠকে অংশ নিতে মায়ানমারের জ্বালানি মন্ত্রী থাই সম্প্রতি নয়াদিল্লিতে এসেছিলেন।

একদিনের বৈঠক বিম্সটেকের সাতটি সদস্য দেশকে সংযুক্ত করে পাইপলাইন নেটওয়ার্ক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার ব্যাপারে পরিকল্পনা হয়েছে।