২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেটিনায় নির্বাচনী প্রচারণা সমাপ্ত

আর্জেন্টিনায় আগামী রোববার অনুষ্ঠেয় নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচনী প্রচারণাও আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। আর্জেটিনার প্রেসিডেন্ট নেস্টর ক্রিচনার নির্বাচনে তার জয়ের ব্যাপারে আশাবাদী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

তার স্ত্রী ক্রিস্টিনাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটাররা এ নির্বাচনে মাধ্যমে দেশটির নিম্নকক্ষের অর্ধেক এবং সিনেটের এক তৃতীয়াংশ সদস্য নির্বাচিত করবেন।

২০০৩ সালের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফায় দ্বিতীয় স্থানে থাকলেও দ্বিতীয় দফায় সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেনেম পরাজিত হলে ক্রিচনার জয়লাভ করেন।

ক্রিস্টিনা বুয়েন্স আয়ার্স প্রদেশে সিনেট আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার বিপক্ষে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট এদুয়ার্দো দুহালদির স্ত্রী হিলদা দুহালদি।

মতামত জরিপে ক্রিস্টিনার জয়লাভের সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

২০০৩ সালের নির্বাচনে শতকরা ২২ শতাংশ ভোট পেয়ে তিনি জয়লাভ করেছিলেন।

২০০২ সালে অর্থনৈতিক মন্দাভাব কাটিয়ে উঠতে বিশেষ ভূমিকা রাখায় তাকে সমর্থনের জন্য ভোটারদের আবেদন জানিয়েছেন।