২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইলমার আঘাতে মেক্সিকোর পর্যটন কেন্দ্রগুলো লণ্ডভণ্ড

সামুদ্রিক ঘূর্ণিঝড় উইলমার আঘাতে ইউকেশান উপদ্বীপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানকার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়টি আরও একদিন ওই অঞ্চলে অবস্থান করবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 11:55 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

স্থানীয় গর্ভনর ফেলিক্স গঞ্জালেস বলেছেন, প্রতি ঘন্টায় ১৪০ মাইল গতি বেগের সামুদ্রিক ঘূর্ণিঝড় প্রতিরোধক বিল্ডিংও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উইলমার প্রচণ্ড আঘাতে পর্যটন দ্বীপ কোজুমেলের হোটেলগুলোর জানালার কাঁচ ভেঙ্গে তছনছ হয়ে গেছে। সেইসাথে গাছপালা এবং বাড়ির ছাঁদও উপড়ে পড়েছে। বন্যার পানিতে রাস্তাঘাট ডুবে গেছে।

উইলমা এখন কানকুনের দিকে ধাবিত হচ্ছে। সেখানকার হাজার হাজার পর্যটক নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। সোমবারের মধ্যে এটি ফ্লোরিডায় আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কিউবার প্রায় ৩ লাখ ৭০ হাজার মানুষকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সময় ১টায় ক্যাটাগরি ৪ মাত্রার উইলমা ইউকেশান উপকূল থেকে কোজুমেলের দিকে ধাবিত হয়েছে।

কুইনটানা রু রাজ্যের গর্ভনর গঞ্জালেস বলেন, শনিবার বিকেলের আগে ওই দ্বীপে কর্মকর্তারা পৌঁছাতে পারবে না। যদিও ঝড়ের আঘাতে সেখানে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।

ঝড়ের কারণে ইউকেশান বিমান বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানকার দশ হাজার পর্যটকক দ্বীপে আটকে পড়েছে। সেখানে বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ১৪০ মাইল।

কানকুনসহ অন্যান্য এলাকার জরুরী আশ্রয়কেন্দ্রগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্স বলেন, তিনি যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যাবেন।