মিশরে দাঙ্গায় ৩ জন নিহত
ইসলাম ধর্মকে হেয় করে পরিচালিত একটি নাটকের বিরুদ্ধে বিক্ষোভের সময় মিশরের অলেকজান্দ্রিয়ার একটি গীর্জার বাইরে পুলিশ-বিক্ষোভকারী দাঙ্গায় তিনজন নিহত হয়েছে।
সেন্ট জর্জ গীর্জা অভিমুখে মিছিল করে যাওয়ার সময় প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি ও টিয়ার গ্যাস ছোঁড়ে।
এ সময় ১২ জন আহত হয়। নিহতদের একজন পদপিষ্ট হয়ে এবং অপর দু’জন টিয়ার গ্যাসের কারণে মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।
বুধবার ২০০৩ সালে গীর্জার বাইরে ইসলাম বিরোধী নাটকের ডিভিডি বিক্রির জন্য এক মুসলমান ব্যক্তি একজন সন্ন্যাসিনীকে ছুরিকাঘাত করে।
গীর্জার বাইরে অনেকদিন ধরেই এ ধরণের নাটক হয়ে আসছিল। তারই ধারাবাহিকতায় বিক্ষোভের শুরু।
‘আই ওয়ান্স ওয়াজ ব্লাইন্ড বাট নাও আই সি’ নামক নাটকটিতে একজন দরিদ্র মিশরীয় খ্রিস্টান তরুণের ইসলামি জঙ্গিতে পরিণত হওয়া এবং আত্মহত্যার কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে।
মিশরীয় খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা বলেছেন, নাটকে ইসলাম নয়, চরমপন্থী হয়ে ওঠার ভয়াবহতার ওপর আলোকপাত করা হয়েছে।
মিশরের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থাকে মিশরীয় খ্রিস্টান যাজক আর্মিয়া বলেন, মিশরীয় খ্রিস্টান সম্প্রদায় কখনোই ইসলাম ধর্মের অপমান সহ্য করবে না।
মিশরের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীরা শুক্রবার স্থানীয় মসজিদে নামাজ শেষে মেডিটিরিয়ান বন্দর শহরের গীর্জার কাছে একত্রিত হয়ে বিক্ষোভ করে।
বিক্ষোভকারীরা গীর্জা এবং পুলিশের দিকে লক্ষ্য করে পাঁথর ছুঁড়ে মারে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ২০ জন আহত হয়। পুলিশ ১২জনকে গ্রেপ্তার করেছে।
সপ্তম শতকে মুসলমান সেনারা মিশর দখল করে নেওয়ার আগ পর্যন্ত মিশরীয় খ্রিস্টানরা দেশটিতে সংখ্যাগরিষ্ঠ ছিল।
