২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে অপহৃত সাংবাদিকের মুক্তি

বাগদাদে অপহৃত আইরিশ সাংবাদিক বুধবার অক্ষত অবস্থায় মুক্তি পেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

দ্য গার্ডিয়ান জানায়, সাংবাদিক ররি ক্যারোল (৩৩) বর্তমানে নিরাপদ এবং সুস্থ আছেন। তিনি এখন ইরাকের সুরক্ষিত এলাকা গ্রিন জোনে অবস্থান করছেন।

গার্ডিয়ানের আন্তর্জাতিক ডেস্ক জানায়, ক্যারোল পুরোদস্তুর তার কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে তিনি তার পরিবারের লোকজনদের সাথেও কথা বলেছেন।

ক্যারোল এর পিতা জয়ে বলেছেন, ক্যারোল আমার সাথে সুন্দর ভাবে কথা বলেছে। সে আমাকে বলেছে যে, সে নিজ হাতেই তার খাবার প্রস্তুত করতে পারছে। ক্যারোল এখন সম্পূর্ণ সুস্থ।

মি. ক্যারোল বৃহস্পতিবার তার ছেলে ক্যাপসন এর সাথে টেলিফোনে কথা বলেন। এসময় তার ছেলে তাকে বাড়ি ফিরে আসতে বলে।

গার্ডিয়ান জানায়, সাংবাদিক ক্যারোল বাগদাদে সাদ্দাম হোসেনের শাসনামলে ক্ষতিগ্রস্ত এক ব্যক্তির সাক্ষৎকার গ্রহণের সময় অপহৃত হন। এসময় তার সঙ্গে দুই জন গাড়ি চালক ও একজন দোভাষী ছিলেন। অপহরণকারীরা একজন ড্রাইভারকে অপহরণ করলেও ২০মিনিট পর তাকে ছেড়ে দেয়।

ক্যারোল তার পত্রিকায় জানান, অপহরণের সাথে কারা জড়িত, তা তিনি বলতে পারবেন না। তবে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র এর সাথে জড়িত থাকতে পারে।

তিনি বলেন, একটি প্যাসেজের নিচতলার অন্ধকার ঘরে আমাকে আটকে রাখা হয়েছিল। শুধু খাবারের জন্য দু’বার আমাকে বাইরে বের করা হত।

দুবাইতে জন্মগ্রহণকারী ক্যারোল নয় মাস ধরে ইরাকে তার পেশাগত দায়িত্ব পালন করছেন। দুবাই’র একটি কলেজ থেকে তিনি গ্র্যাজুয়েশন করার পর আইরিশ নিউজ’এ রিপোর্টার হিসেবে যোগদেন।