২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের আইনজীবী অপহৃত

ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের এক আইনজীবীকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় তার কার্যালয় থেকে অপহরণ করা হয়েছে। ইরাকি পুলিশ এ খবরের সত্যতা স্বীকার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2005, 11:24 AM

Updated : 26 Apr 2022, 06:13 PM

মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত সাদ্দামের বিচারকার্যের প্রথমদিনের শুনানিতে আইনজীবী হিসেবে অংশ নিয়েছিলেন জাওয়াদ-আল বান্দার। ১৯৮০ সালে দুজাইল গ্রামে ১৪৮ জন শিয়া মুসলমানকে হত্যার অভিযোগে সাদ্দাম হোসেন ও অপর সাতজনের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হয়।

পুলিশ এবং স্বরাষ্ট মন্ত্রণালয় সূত্র জানায়, দুটি গাড়িতে করে আটজনের একটি দল সাহাব জেলায় বান্দারের বাড়ির দোতালায় তার কার্যালয় থেকে তাকে বন্দুকের মুখে জোর করে তুলে নিয়ে যায়। তবে এখন পর্যন্ত কোনও গোষ্ঠী অপহরণের দায়িত্ব স্বীকার করেনি।