ব্রিটেনে এক দশকের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডার প্রকোপ
ব্রিটেনে এবারের শীতে ঠাণ্ডার প্রকোপ তীব্রতর হবে যা গত এক দশকের মধ্যে সবচেয়ে বেশি।
আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা ইওয়েন ম্যাককালাম বলেন, শীতের হুমকি মোকাবেলা করতে সরকার, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং জ্বালানি প্রতিষ্ঠানকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। গত কয়েক বছর ঠাণ্ডার মাত্রা হালকা থাকায় এবারের অতিরিক্ত ঠাণ্ডার প্রভাব জনজীবনে বিপর্যয় ডেকে আনবে।
তিনি জনসেবায় নিয়োজিত বিভিন্ন বিভাগকে সতর্ক করে দিয়ে বলেন, তীব্র শীতে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়বে এবং মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। পূর্ব দিক থেকে ধেয়ে আসা তুষার বাতাস পরিবহন এবং স্বাস্থ্য সেবায় প্রচণ্ড ব্যাঘাত সৃষ্টি করবে।
