২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাণিজ্য সংস্থাকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন

কৃষি সংস্কারের ব্যাপারে মতপার্থক্য দূরীকরণে ব্যবসায়ী শক্তি ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব বাণিজ্য চুক্তির আলোচনা ভেঙে যাওয়ায় সতর্কবাণী উচ্চারণ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 01:04 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ডে মূল আলোচ্য বিষয় ছিল কৃষি। দোহাতে বাণিজ্য আলোচনা কোনও অগ্রগতি ছাড়া শেষ হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রব পোর্টম্যান বলেন, ইউরোপীয় ইউনিয়নের এখন উচিৎ নতুন প্রস্তাব নিয়ে এগিয়ে যাওয়া কিংবা দোহা আলোচনার ব্যর্থতা নিজেদের কাঁধে নেওয়া।

ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায়িক প্রতিনিধি পিটার ম্যান্ডেলসন জানান যে, ইউরোপীয় ইউনিয়ন আলোচনার টেবিলে নতুন কোনও বিষয়বস্ত নিয়ে আসেনি। কোনও তৎপরতা ছাড়া ডিসেম্বর পর্যন্ত সময়সীমার মধ্যে কোনও বিশ্ব চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।

বিশ্ব অর্থনীতির প্রসার এবং কোটি কোটি লোককে ক্ষুধা ও দারিদ্র থেকে মুক্ত করতে দু’মাস সময়ের মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদসভুক্ত ১৪৮ টি দেশকে একটি নীল নকসার ব্যাপারে অবশ্যই অনুমোদন দিতে হবে।

কৃষি চুক্তির স্বার্থে মতপার্থক্য দূর করে সমন্বয় সাধন করতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং অস্ট্রেলিয়া একটি বৈঠকে মিলিত হয়েছিল। এদের সাথে বৃহস্পতিবার কানাডা, জাপান ও সুইজারল্যান্ডসহ ছয়টি দেশের যৌথসভা হবে। রাজনৈতিক স্পর্শকাতর বিষয় এড়িয়ে কৃষি পণ্যে শুল্ক ধার্যের বিষয়টি নিয়ে নতুনভাবে আলোচনা হবে।