২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ দূষণ পুত্র সন্তান জন্মহার কমায়

দূষিত বায়ুর প্রভাবে পুত্র সন্তান জন্মহার হ্রাস এবং গর্ভপাতের সম্ভাবনা বাড়িয়ে দেয় বলে সম্প্রতি প্রকাশিত এক গবেষণা রির্পোটে জানা গেছে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2005, 03:16 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

বিশ্বের অন্যতম জনবহুল শহর ব্রাজিলের সাও পাওলোতে ছেলে ও মেয়ের আনুপাতিক জন্মহার বিশ্লেষণ করে দেশটির গবেষকরা দি ইন্ডিপেন্ডেটকে জানিয়েছেন, শহরের কম দূষিত এলাকায় জীবিত পুত্র সন্তানের জন্মহার ৫১ দশমিক সাত। আবার অপেক্ষাকৃত বেশী দূষিত এলাকায় জন্মহার কমে শতকরা ৫০ দশমিক ৭।

গবেষকরা দূষিত এলাকার ইঁদুরের স্পার্ম গণনা করে দেখেছেন পরিশোধিত বায়ু এলাকার ইঁদুরের চেয়ে তাদের স্পার্মের সংখ্যা কম এবং গর্ভ নষ্ট হয়ে যাওয়ার সংখ্যাও বেশী।

তারা রির্পোটে, বায়ূ দূষণের কারণে মানবদেহে প্রতিক্রিয়া এবং পুত্র সন্তান জন্মহার কিভাবে কমে যায় তার ব্যাখ্যা দিয়েছেন। তবে এ ব্যাপারে আরও ব্যাপক গবেষণার ওপর জোর দেন তারা।