ইরাকে বোমা বিস্ফোরণে মার্কিন সেনা নিহত
ইরাকের দক্ষিণাঞ্চলে টহলরত মার্কিন সামরিক যানের ওপর গেরিলাদের বোমা হামলায় এক মার্কিন সেনা নিহত ও দু’জন আহত হয়। মার্কিন সামরিক বাহিনী বুধবার এ খবর জানিয়েছে।
মার্কিন সামরিক সূত্র জানায়, রাজধানী বাগদাদের ৩০ মাইল দক্ষিণের ইস্কান্দারিয়ার কাছে স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায় এ ঘটনা ঘটে।
মার্কিন সামরিক বাহিনীর ৫৬তম ব্রিগেড কমব্যাট টিমের আহত দুই সদস্যকে মিত্র বাহিনীর চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
নিহত ও আহত তিন মার্কিন সেনার নাম, পরিচয় প্রকাশ করা হয়নি।
মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর ২০০৩ সালের মার্চে ইরাক আগ্রাসনের পর সেখানে কমপক্ষে ১,৯৮১ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছে।
