২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারাদজিসের নতুন কবিতার বই প্রকাশিত

বসনিয়ার সাবেক সার্ব নেতা এবং সন্দেহভাজন যুদ্ধাপরাধী রাদোভান কারাদজিসের একটি নতুন কবিতার বই সার্বিয়ায় প্রকাশিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 02:14 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পাহাড়, ঘন সবুজ বন এবং হিংস্র প্রাণীদের নিয়ে গত কয়েকমাসে লেখা এই কবিতাগুলো কিভাবে তাদের হাতে এল কারাদজিসের প্রকাশক তা জানাননি।

‘আন্ডার দ্য লেফট ব্রেস্ট অফ দ্য কান্ট্রি’ নামের বইটি সাবেক যুগোস্লাভ প্রেসিডেন্ট স্লোবাদান মিলোসোভিসের নিজ শহর পোজারেভাকে বিক্রি শুরু হয়েছে। যুদ্ধাপরাধের দায়ে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে স্লোবাদান মিলোসেভিসের বিচার চলছে।

১৯৯০ সালে বসনীয় সার্বদের নেতৃত্ব দেওয়ার আগ পর্যন্ত রাদোভান কারাদজিস একজন কবি ছিলেন। আত্মগোপনকালে তার রচিত অন্যান্য বই হচ্ছে শিশুতোষ কবিতার বই ‘দেয়ার আর আর মিরাকল্স, দেয়ার আর নো মিরাকলস’ এবং উপন্যাস ‘মিরাকিউলাস ক্রনিকলস অব দ্য নাইট’।

বসনিয়ায় সার্ব নয় এমন লোকজনের ওপর অত্যাচার, নিপীড়নসহ কারাদজিসের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং গণহত্যার অভিযোগ আনা হয়েছে। ন্যাটো নেতৃত্বের শান্তিরক্ষীদের কয়েকটি তল্লাশি অভিযানে বেঁচে যাওয়ার পর গত আট বছর ধরে কারাদজিস বসনিয়ার সার্বিয়া সংলগ্ন সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলে আত্মগোপন করে আছেন বলে ধারনা করা হচ্ছে।