২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয়া শেষ অস্ট্রেলীয় সেনার মৃত্যু

প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়া শেষ অস্ট্রেলীয় সেনা উইলয়াম ইভান অ্যালানের মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2005, 12:22 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

নিউ সাউথ ওয়েলসের বেগা শহরে ১৮৯৯ সালে জন্মগ্রহনকারী উইলিয়াম ইভান অ্যালান ১৯১৪ সালে মাত্র ১৪ বছর বয়সে রয়্যাল অস্ট্রেলিয়ান নেভিতে যোগদান করেন। ১৯৪৭ সাল পর্যন্ত তিনি অস্ট্রেলীয় নৌবাহিনীতে কর্মরত ছিলেন।

১৯১৮ সাল পর্যন্ত তিনি ‘এইচএমএএস এনকাউন্টার’ নামক একটি ক্রুজারে করে জার্মান যুদ্ধ জাহাজগুলোকে চিহ্নিতকরণ এবং সৈন্যদের কনভয়গুলোকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন। এইচএমএএস এনকাউন্টার প্রশান্ত ও ভারত মহাসাগরে চলাচল করত।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বেশির ভাগ সময় তিনি ‘এইচএমএএস অস্ট্রেলিয়া’ যুদ্ধজাহাজে কাটান। তবে অভিজ্ঞতার বর্ণনা দিতে তিনি অস্বীকার করেন বলে তার বন্ধুরা জানান।

জন ক্যাম্পবেল রস নামের একশ’ ছয় বছর বয়সী আরেকজন অস্ট্রেলীয় প্রবীন সৈনিক এখনো জীবিত আছেন। কিন্তু তিনি বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেননি।