পোল্যান্ড সফরে যাবেন পোপ বেনেডিক্ট
পোপ ষোড়শ বেনেডিক্ট বলেছেন, ২০০৬ সালের জুনে তার পূর্বসূরী দ্বিতীয় জন পলের মাতৃভূমি পোল্যান্ড সফরে যাবেন।
পোল্যান্ডের টেলিভিশন চ্যানেল টিভিপি১-এর সাথে দেওয়া ১৫ মিনিটের এক সাক্ষাৎকারে পোপ বলেন, যদি ঈশ্বর চান এবং আমার সুযোগ হয়, তাহলে অবশ্যই পোল্যান্ড সফরে যাবো।
জন পলের পোপ হিসেবে নির্বাচিত হওয়ার ২৭ বছর পূর্তি উপলক্ষে সেপ্টেম্বরে পোপ বেনেডিক্ট তার গ্রীষ্মকালীন বাসস্থান, রোমের নিকটবর্তী ক্যাসেল গ্যানডলফোতে ওই সাক্ষাৎকার দেন। এই প্রথম তিনি টেলিভিশনে সাক্ষাৎকার দিলেন।
সাক্ষাৎকারে দ্বিতীয় জন পল দ্বারা আধাত্মিকভাবে নিয়ন্ত্রিত হওয়ার কথা উল্লেখ করেন।
জন পলের সঙ্গে তার শেষ বৈঠকটি অত্যন্ত প্রাঞ্জল ছিল বলে তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন।
তিনি ক্যাথেলিক গীর্জার শিক্ষকতার ব্যাপারে জন পলের পরিকল্পনা প্রণয়নে কাজ করবেন বলে ইচ্ছে ব্যক্ত করেন।
এপ্রিলে পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর পোপ বেনেডিক্ট নিজ জন্মভূমি জার্মানিতে কেবল একবার সফর করেছেন।
