ইরানে বোমা বিস্ফোরণ, নিহত ৪
ইরানের সীমান্তবর্তী খুজেস্তান প্রদেশের একটি শপিং সেন্টারে পরপর ২টি বোমা বিম্ফোরণে ৪ জন নিহত হয়েছে। দেশটির জাতীয় টেলিভিশন সূত্রে এ খবর জানা গেছে।
ইরানের পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের রাজধানী আহওয়াজে শনিবারের এ বিস্ফোরণে আরও ৯০ জন আহত হয়।
গত জুনে একই স্থানে বেশ কয়েকবার বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে।
এপ্রিলে ইরাক সীমান্তবর্তী আহওয়াজে আরব ও পারস্যদের মধ্যকার এক সংঘর্ষে বেশ কিছু সংখ্যক লোক নিহত হয়।
সন্ধ্যার কিছু আগে শপিং সেন্টারে ইফতারি বিকিকিনির সময় বোমা দুটির বিস্ফোরণ ঘটে।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহান বখ্শ খানজানি বলেন, এতে দু’জন নিহত এবং ৪১ জন আহত হয়েছে।
তবে কোনও গোষ্ঠি এ বোমা হামলার দায়িত্ব স্বীকার না করলেও বোমাগুলো স্থানীয়ভাবে তৈরি করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
তেল সমৃদ্ধ খুজেস্তানের রাজধানী আহওয়াজ জাতিগত আরবদের দ্বারা নিয়ন্ত্রিত।
