২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে পরমানু অস্ত্র পরিকল্পনার অভিযোগ করেছে জাতিসংঘ

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন বল্টন দীর্ঘ ১৮ বছর ধরে পরমানু অস্ত্র তৈরির চেষ্টা এবং এ ব্যাপারে সত্য গোপন করার দায়ে ইরানকে অভিযুক্ত করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 01:14 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে ভীতি প্রদর্শন এবং সন্ত্রাসীদের কাছে তা সরবরাহের জন্যই ইরানের পরমানু অস্ত্রের প্রয়োজন।

ইরান পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন করেছে বলে তিনি জানান।

এদিকে ইরান বলেছে, কেবল বেসামরিক কাজে ব্যবহারের জন্যই তারা পরমানু অস্ত্র তৈরির চেষ্টা করছে।

বিবিসি’র নিউজনাইট অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত জন বল্টন বলেন, ১৮ বছর ধরে ইরান পরমানু অস্ত্র তৈরির কাজ চালিয়ে আসছে। তারা গোপনীয়তা ও প্রতারনার আশ্রয় নিয়েছে এবং অতীতে পারমানবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় আদৌ পরমানু অস্ত্র বিস্তার রোধ চুক্তি ভঙ্গকারী, অস্ত্র কর্মসূচির ব্যাপারে মিথ্যার আশ্রয় গ্রহনকারী এবং মধ্যপ্রাচ্যে ভীতি প্রদর্শন ছাড়াও সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহকারী দেশকে মেনে নিতে চায় কি না, সেটাই মুখ্য বিষয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস ইরানের পরমানু নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে ইতোমধ্যে মস্কো পৌঁছেছেন।