২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইকুয়েডরের সাবেক রাষ্ট্রপতি গ্রেফতার

ইকুয়েডরের সাবেক রাষ্ট্রপতি লুসিও গুটিরেজকে সে দেশের বিমানঘাঁটিতে অবতরণের সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2005, 09:15 AM

Updated : 26 Apr 2022, 06:12 PM

আলফ্রেডো পালাসিওকে নতুন রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানানোয় এবং পুনরায় ক্ষমতা ফিরে পাওয়ার ঘোষণা দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

এপ্রিলে ইকুয়েডরের কংগ্রেস গুটিরেজকে ক্ষমতাচ্যুত করে।

এদিকে ইকুয়েডরে পৌঁছানোর পূর্বে তাকে বহনকারী বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে কলম্বিয়ায় ফিরে যায়।

এর আগে কলম্বিয়া তাকে রাজনৈতিক আশ্রয় দিলেও তিনি তা প্রত্যাহার করেন। সে কারণে তার কলম্বিয়ায় ফিরে যাওয়ায় বিষয়টি স্পর্শকাতর রাজনৈতিক অবস্থার সৃষ্টি করতে পারে বলে অনেকে ধারণা করছেন।

এদিকে পালাসিও সম্প্রতি তেল সমৃদ্ধ অঞ্চলে ধর্মঘট ডাকতে বাধ্য হন। এছাড়াও রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি পূরণের জন্যও তিনি চেষ্টা করে যাচ্ছেন।

গুটিরেজ ব্যক্তিগত বিমানে বোগোটা বিমানবন্দর ত্যাগ করলেও পরে তাকে ফিরে আসতে বাধ্য করা হয়।

গুটিরেজ বলেন, ক্ষমতায় ফিরে আসার জন্য তিনি সবরকম আইনি এবং সাংবিধানিক উপায় অবলম্বন করবেন।

কলম্বিয়ায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাকে নির্বাসন দেওয়া হোক, জেল কিংবা অন্য যেকোন কিছু, এটি সত্য যে তিনি ৩০ লাখ ইকুয়েডরবাসীর ভোটে সাংবিধানিক রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

তিনি আলফ্রেডো পালাসিও’র বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনার কথা জানান।

গুটিরেজ কলম্বিয়ায় রাজনৈতিক আশ্রয় খোঁজার আগে ব্রাজিল এবং পেরুতে বেশ কিছু সময় কাটান।

জুলাইয়ে জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হওয়ায় বিচারকের রায়ে তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়।