২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেচেন বিদ্রোহীদের হামলা, নিহত ৯০

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহরে বিভিন্ন সরকারি স্থাপনায় চেচেন বিদ্রোহীদের কয়েক দফা হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। শহরের রাস্তায়

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

রাস্তায় সংঘটিত ভয়াবহ বন্দুকযুদ্ধে নিহতদের মধ্যে ৫০ জন হামলাকারীও রয়েছে।

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলের কাবারদিনো বালকারিয়া এলাকার নলচিক শহরে স্থানীয় সময় সকাল নয়টায় প্রায় ৩০০ চেচেন বিদ্রোহী কয়েক দফায় তিনটি পুলিশ স্টেশন, এফএসবি সিকিউরিটি সার্ভিসেস’র স্থানীয় কার্যালয় এবং আঞ্চলিক সীমান্তরক্ষী বাহিনীর শাখা অফিসে হামলা চালায়।

কাবার্দিনো-বালকারিয়ার প্রেসিডেন্ট আর্সেন কোনোকভ জানান, নলচকের সড়কগুলোতে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘটিত সংঘর্ষে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছে।

নলচিক থেকে সব ধরনের বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। চেচেন বিদ্রোহী দল ‘মুজাহেদীন’র বরাত দিয়ে একটি ওয়েবসাইটে এই হামলার দায়িত্ব স্বীকার করে জানিয়েছে, ককেশাস ফ্রন্টের একটি বিচ্ছিন্ন অংশ নলচিক শহরে এই হামলা চালিয়েছে। ওয়েবসাইটটিতে বলা হয়, ‘ইয়ারমুক’ নামে কাবার্ডিনো-বালকারিয়া একটি জামাত এই হামলার সাথে জড়িত।

একটি টিভি চ্যানলে শহরের রাস্তায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বুলেটের খোসা এবং বিধ্বস্ত যান বাহনের ছবি প্রদর্শন করে বলা হয় সংঘর্ষে ৫০ জন বিদ্রোহী নিহত হয় এবং বহু লোককে আটক করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্টের দক্ষিনাঞ্চলীয় জেলার মুখপাত্র দিমিত্রি কোজাক টিভি চ্যানেলে বলেন, একটি পুলিশ স্টেশনের নীচ তলায় বেশকিছু সংখ্যক লোককে জিম্মি করে রাখা হয়েছে, এমন খবর পাওয়ার পর সেখানে ভারী যুদ্ধযান প্রেরণ করা হয়েছে।