যৌথ শান্তিরক্ষা বাহিনী প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে গুয়াতেমালা
গুয়াতেমালা বলেছে, মধ্য আমেরিকার একটি যৌথ শান্তিরক্ষা বাহিনী থাকা উচিত।
ফ্লোরিডায় মার্কিন যুক্তরাষ্ট্রসহ আঞ্চলিক বিভিন্ন রাষ্ট্রের এক নিরাপত্তা সম্মেলনে গুয়াতেমালা এ কথা বলে।
গুয়াতেমালার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল কার্লোস আলদানা বলেন, সামরিক শক্তি অর্থনৈতিক এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সেইসঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাতেও সাহায্য করে।
তিনি এক্ষেত্রে বৈশ্বিক সৈন্যের কথা উল্লেখ করেন, যিনি শান্তির উদ্দেশ্যে কাজ করবেন।
কী বিসকেইনে মিলিত আট জাতির এ সম্মেলনে মাদক চোরাচালান থেকে শুরু করে সন্ত্রাসবাদের হুমকি নিয়ে আলোচনা করা হয়।
গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস এবং নিকারাগুয়ার সঙ্গে একটি যৌথ শান্তিরক্ষা বাহিনী প্রতিষ্ঠার পরিকল্পনা করছে বলে জেনারেল আলদানা জানান।
পরিকল্পনা বাস্তবায়িত হলে সদস্য দেশগুলোর মধ্যে সামরিক এবং অর্থনৈতিক প্রতিশ্রুতির ব্যাপারে চুক্তি করা হবে।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড দু’দিনের এ আলোচনাকে ‘আমেরিকানদের জন্য অনন্য সাধারণ’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, মাদক চোরাচালানকারী, অপহরনকারী, সন্ত্রাসী, সংঘর্ষকারী দল ওই অঞ্চলের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
আলোচনায় বেলিজ, কোস্টারিকা, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া, পানামা এবং যুক্তরাষ্ট্র অংশ নেয়।
