২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণ রেখা অতিক্রমের খবর ভুয়া : পাকিস্তান

পাকিস্তান বৃহস্পতিবার বলেছে, পাকিস্তানের সেনাবাহিনীর আহ্বানে বাঙ্কার নির্মানে সহায়তা করতে ভারতীয় সেনারা জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে বলে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা অসত্য ও ভিত্তিহীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2005, 01:59 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

পাকিস্তানের প্রতিরক্ষা মুখপাত্র মেজর জেনারেল শওকত সুলতান বলেন, বাঙ্কার নির্মান করতে ভারতীয় সেনাদের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করার কোন প্রশ্নই ওঠে না। আমাদের সবগুলো বাঙ্কারই অক্ষত রয়েছে।

ভূমিকম্পে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান অংশে কম ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

বুধবার উরিতে ভারতীয় সেনাবাহিনী জানায়, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি পাকিস্তান অংশের আমান সেতুতে মোতায়েনকৃত পাকিস্তান সেনাবাহিনী, ভারতীয় সেনাবাহিনীর সহায়তা কামনা করেছে।

বিভিন্ন সংবাদ সংস্থার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ক্ষতিগ্রস্ত বাঙ্কার নির্মানে পাকিস্তানি সেনাদের সহায়তা করতে ভারতীয় সেনারা বুধবার নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছে এবং পরবর্তীতে ভারতীয় অংশে ফিরে এসেছে।

পাকিস্তান আরও বলেছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর নয়, ভূমিকম্পে মুজাফ্ফরবাদ, বাঘ ও রাওয়ালকোটে পাকিস্তানি সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি হয়েছে।