ইরাকে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য জারকাবির প্রতি আহ্বান
আল কায়েদার সেকেন্ড ইন কমান্ড আয়মান আল জাওহারি ইরাকে জঙ্গি নেটওয়ার্কের নেতাকে মার্কিন বাহিনী ইরাক ছেড়ে যাওয়ার পর সেখানে ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তৈরি হওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্ত কর্মকর্তারা এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করেছে।
জুলাই মাসে আবু মুসাব আল জারকাবিকে লিখিত এক চিঠিতে জাওহারি বলেন, মার্কিন বাহিনী ইরাক ছেড়ে যাওয়ার পর এবং আমেরিকা ও জাতিসংঘের ষড়যন্ত্রের আগেই আমাদের ইরাক নিয়ন্ত্রণের জন্য তৈরি থাকতে হবে। ইরাকে সন্ত্রাস মোকাবেলাকালে মার্কিন বাহিনী এ চিঠি পায় বলে কর্মকর্তারা জানায়।
চিঠিতে ইরাক নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিকসহ জঙ্গি ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
পেন্টাগন অক্টোবরে চিঠিটি জনসম্মুখে প্রকাশ করলেও সেটি কীভাবে পেয়েছে সে ব্যাপারে কিছুই জানায়নি।
জর্ডানের জঙ্গি জারকাবি গত বছর আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সমর্থনে সুন্নি আরবদের ওপর বিদ্রোহী তৎপরতা চালান।
