২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়েশিয়ায় সমকামী আন্দোলন

ক্রোয়েশিয়ায় প্রায় এক হাজারেরও বেশি সমকামী নারী-পুরুষ সেখানকার দৈনিকে নিজেদের নাম প্রকাশ করে বিক্ষোভ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 02:25 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

‘আমি আর লুকিয়ে থাকতে চাই না’-এমন শিরোনামে নিজেদের নাম দিয়ে পত্র-পত্রিকায় বিজ্ঞাপন ছাপিয়ে অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছে তারা।

বিজ্ঞাপনগুলোতে সাধারণ জনগণের সঙ্গে নিজেদের একীভূত করার আবেদন জানিয়েছে প্রায় ১২ শ’ সমকামী।

ক্রোয়েশিয়ায় ক্যাথলিক গীর্জার প্রভাব বেশি থাকায় সমকামিতার ব্যাপারে কুসংস্কার প্রচলিত রয়েছে। সমকামীরা বরাবরই সেখানকার সাধারণ জনগণ দ্বারা ঘৃণিত। পাঁচ বছর আগে ক্রোয়েশিয়ায় সমকামীরা প্রথমবারের মতো পদযাত্রা করলে সমকামী বিরোধী বিক্ষোভ ও সংঘর্ষের সূত্রপাত হয়।

তিনটি দৈনিকসহ বিভিন্ন ম্যাগাজিনে সরকার এবং বিভিন্ন অধিকার সচেতন দল দ্বারা সমর্থিত প্রকাশিত বিজ্ঞাপনগুলোর নীচে ব্যক্তির পরিচয়ে সমকামিতার ধরণ সম্পর্কেও লেখা হয়। তবে কোথাও পুরো নাম ব্যবহার করা হয়নি।

ক্রোয়েশিয়ার প্রধান সমকামী দলের প্রধান ডোরিনো মানজিন বলেন, ক্রোয়েশিয়ার সমাজ ব্যবস্থায় পরিবর্তন আসছে। সেখানে এখন সমকামীরা তাদের অধিকার নিয়ে কথা বলতে পারছে।

ক্রোয়েশিয়ার ৪৪ লাখ জনগণের শতকরা ৮৮ শতাংশ রোমান ক্যাথলিক চার্চ অনুসারী। তারা সমকামিতাতে নৈতিকা বিবর্জিত বলে মনে করে।