২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর বুকার পুরস্কার পেয়েছেন জন ব্যানভিলে

যুক্তরাজ্যের সবচেয়ে সম্মানজনক সাহিত্য পুরস্কার ‘ম্যান বুকার প্রাইজ’ পেয়েছেন জন ব্যানভিলে। ‘দ্য সি’ উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পেলেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 10:00 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

ছয়টি উপন্যাসের সংক্ষিপ্ত তালিকা থেকে বিচারক প্যানেল ব্যানভিলের উপন্যাসকে নির্বাচন করেন।

এজন্য তিনি পাবেন ৫০ হাজার পাউন্ড। লন্ডনের গিল্ডহলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে।

বুকার পুরস্কারের জন্য ব্যানভিলে প্রতিদ্বন্দ্বিতা করেন জনপ্রিয় লেখক জুলিয়ান বার্নস ছাড়াও জেডি স্মিথ, আলি স্মিথ, সেবাসটিয়ান ব্যারি এবং কাজু ইশিগুরোর সঙ্গে।

ব্যানভিলে বলেন, তিনি এ ঘটনায় বিস্মিত।

বিচারক প্যানেলের প্রধান জন সুদারল্যান্ড বলেন, বিচারকরা ব্যানভিলে এবং ইশিগুরোর উপন্যাসের মধ্যে কোনটিকে পুরস্কৃত করা হবে, সে ব্যাপারে দ্বিধাভক্ত হয়ে পড়েন। সে কারণে তাকে সিদ্ধান্তক্রমে ভোট দিতে হয়।