২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝাড়খন্ডে ভূমি মাইন বিস্ফোরনে ১৩ পুলিশ নিহত

ভারতের ঝাড়খন্ডে ভুমি মাইন বিস্ফোরণে পুলিশ এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের ১৩ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 02:46 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

শনিবার নকশাল প্রভাবিত বনিয়াদাহ গ্রামে প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে। ওই এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ নকশাল বাহিনী এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মাইন বিস্ফোরণে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সহকারি জেড ডি অমর এবং ঝাড়খন্ড পুলিশের সাব ডিভিশন পুলিশ অফিসার বিনয় ভারতী নিহত হন। আহত হন আরও ১৪ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। সামরিক হেলিকপ্টার যোগে তাদেরকে রাঁচির হাসপাতালে ভর্তি করা হয়েছে।