পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি বন্দুকধারী নিহত
ইসরাইলি সেনাদের গুলিতে রোববার অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিন বন্দুকধারী ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে একটি ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠি জানিয়েছে।
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাত্তাহ আন্দোলনের শরীক আল আকসা মার্টিয়াস ব্রিগেড নাবলুস শহরে মাইকে নিহতের খবর ঘোষণা করে। ইসরাইলি বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে তাদের সদস্য নিহত হয়েছে বলে তারা জানায়।
তবে ইসরাইল এ ব্যাপারে তাৎক্ষণিক কোন মন্তব্য করতে রাজী হয়নি।
