২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তর কোরিয়ার নেতা কিম জংয়ের সঙ্গে চীনা ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বেইজিংয়ে পঞ্চম রাউন্ড বহুজাতিক আলোচনায় বসার আগে চীনা ভাইস প্রেসিডেন্ট উ ওয়াই, উত্তর কোরিয়ার নেতা কিম জং ইল-এর সঙ্গে পিয়ংইয়ংয়ে সাক্ষাৎ করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2005, 11:12 AM

Updated : 26 Apr 2022, 06:11 PM

শনিবার উত্তর কোরিয়ায় সরকারি সফরে কিমের সঙ্গে আলোচনায় উ পারমাণবিক কর্মসূচি প্রত্যাহারে কূটনৈতিক পদক্ষেপের ওপর জোর দেন।

চীনা ভাইস প্রেসিডেন্টের উদ্দেশ্যে কিম এক নৈশ্যভোজের আয়োজন করেন।

সেপ্টেম্বরে উত্তর কোরিয়া অর্থনৈতিক সহায়তা, নিরাপত্তা ও কূটনৈতিক স্বীকৃতির বিনিময়ে পারমাণবিক কর্মসূচি প্রত্যাহারে সম্মত হলেও বেইজিংয়ে চতুর্থ বৈঠকে কিভাবে তা বাস্তবায়ন করা হবে সে ব্যাপারে উত্তর ও দক্ষিণ কোরিয়া, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মধ্যে মতানৈক্য দেখা দেয়।

নভেম্বরে আবারও ছয় জাতি আলোচনা হওয়ার কথা।

সমঝোতাকারীরা বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি প্রত্যাহারে তারা একটি রোডম্যাপ তৈরি করবেন এবং এ ব্যাপারে উত্তর কোরিয়ার বিভিন্ন পদক্ষেপের জন্য পুরস্কৃত করা হবে।

কিমের সঙ্গে আলোচনায় উ-এর সঙ্গে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রী বো জিলাইও। তারা শনিবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট পাক বোং জুয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।