২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে খোয়া যাওয়া দুর্লভ চিত্রকর্ম উদ্ধার

ইতালি পুলিশ রোমের নিকটবর্তী প্রত্নতাত্ত্বিক জাদুঘর থেকে চুরি যাওয়া অসংখ্য চিত্রকর্ম উদ্ধার করেছে। লুটেরা দলটি প্রায় তিন হাজার পাঁচশ’রও বেশি চিত্রকর্ম চুরি করে বিক্রি করেছে বলে পুলিশ ধারণা করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

৮২ বছর বয়স্ক অস্ট্রিয় পর্যটক মোজার্টের নেতৃত্বে দলটি এসব চিত্রকর্ম চুরি করে আসছিল।

লুন্ঠিত সামগ্রীর মধ্যে রয়েছে চিনামাটি, সোনা, রূপার বিভিন্ন সামগ্রী। তাদের সংগ্রহে বিশেষ ধরণের একটি পেয়ালাও রয়েছে, যার মূল্য কয়েক হাজার ইউরো।

কিন্তু অভিযোগ সত্ত্বেও বয়সজনিত কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি।

এসব দুর্লভ চিত্রকর্ম চুরি ও সংগ্রহের অভিযোগে পাঁচজন ইতালীয়কে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আন্তর্জাতিক চিত্রকর্ম পাঁচারসহ ২৮টি অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পর্যটক প্রদর্শক হওয়ার সুবাদে রোমের সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকায় মোজার্ট অনায়াসেই প্রবেশের সুযোগ পান।

অস্ট্রিয়ার মোজার্টোর বাড়িতে তল্লাশী চালিয়ে পুলিশ প্রত্নতাত্ত্বিক নানা জিনিস খুঁজে পান। সেগুলো বিক্রির জন্য রাখা হয়েছিল বলে পুলিশের কর্ণেল ফার্দিনান্দো মুসেলা রোমে এক সংবাদ সম্মেলনে জানান।

এছাড়াও দক্ষিণ ইতালির সিসিলি ও পুগলিয়া থেকেও অসংখ্য সামগ্রী চুরি করা হয়েছে।

এদিকে মোজার্টো বলেন, ৪০ বছর আগে ইতালির এক মেলা থেকে তিনি এগুলো কেনেন।

তিনি আরও বলেন, এগুলো চুরি করলে তিনি জনসম্মুখে তা প্রদর্শণ করতেন না।

ইতালীয় কর্তৃপক্ষ ওই সামগ্রীগুলো ইতালি জাদুঘরে ফেরত দেবে বলে জানিয়েছে।