নারকেল তেল কি ডিজেলের বিকল্প?
নিউজিল্যান্ডের দুই প্রকৌশলী ছাত্র গবেষণা করে শুক্রবার পরীক্ষামূলক প্রর্দশণীর মাধ্যমে প্রমাণ করেছে, ডিজেল ইঞ্জিনের গাড়ি খাঁটি নারকেল তেল দিয়ে চালানো সম্ভব।
সামোয়ার ডমিনিক শ্রুয়ালগার এবং ফিজির পেনাইয়া রোগইমারি অকল্যান্ড প্রকৌশল বিশ্ববিদ্যা লয়ের মেকানিক্যাল বিভাগের ছাত্র। তারা শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারকেল তেল দিয়ে ডিজেল ইঞ্জিনের গাড়ি চালিয়ে তাদের গবেষণার সার্থকতা প্রমাণ করেন।
তারা বলেন, গাড়িতে ডিজেলের সাথে নারকেল তেল মিশিয়ে এর ব্যবহার ইতোমধ্যে শুরু হয়েছে। কিন্ত তাদের গবেষণায় ডিজেলের বিকল্প হিসেবেই নারকেল তেল ব্যবহার করা যাবে এবং তা অতি সহজ পদ্ধতিতে উৎপাদন করা সম্ভব। এছাড়া নারকেল তেল ব্যবহার করতে গিয়ে ইঞ্জিনের কোন পরিবর্তন পরিবর্ধনের প্রয়োজন পড়বে না।
