পাকিস্তানে মসজিদে হামলা, নিহত ৭
পাকিস্তানের মুলতানে একটি মসজিদে শুক্রবার সকালে দুস্কৃতিকারীদের হামলায় সাতজন নিহত এবং ২০ জন আহত হয়।
মসজিদটি আহমদিয়া সম্প্রদায় অধুষ্যিত গ্রামে অবস্থিত। পাঞ্জাব প্রদেশের অন্যতম শহর মুলতান থেকে ৪০০ কিলোমিটার দূরে মং গ্রামে তিনজন আততায়ী একটি মোটর সাইকেলে করে এসে এসল্ট রাইফেল দিয়ে গুলি চালায় বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফ জানান। দু’জন মোটর সাইকেল থেকে নেমে মসজিদের ভিতরে ঢুকে আকস্মিক হামলা চালিয়ে পালিয়ে যায়।
১৮৮৯ সালে ভারতীয় ধর্মীয় নেতা মির্জা গোলাম আহমেদ আহমদিয়া সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। পাকিস্তানে ১৯৭০ সালে আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম আইন পাস করা হয়েছে।
