২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টান ঝড়ে গুয়াতেমালায় আরও ৪০ জনের মৃত্যু

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় সামুদ্রিক ঘূর্ণিঝড় স্টানের প্রভাবে সৃষ্ট ভূমিধসে আরও ৪০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2005, 02:44 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

উদ্ধার কর্মীরা ভূমিধসে একটি গ্রাম থেকে মৃতদেহগুলো উদ্ধার করে।

এ নিয়ে মধ্য আমেরিকায় গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় স্টানের ছোবলে গুয়াতেমালায় মৃতের সংখ্যা ১২০ এবং পুরো মধ্য আমেরিকায় মৃতের সংখ্যা বেড়ে ২১০-এ দাঁড়িয়েছে।

এল সালভাদর, নিকারাগুয়া, মেক্সিকো, কোস্টারিকা এবং হন্ডুরাসেও প্রাণহানির ঘটনা ঘটেছে। মেক্সিকোতে ১০ জনের মৃত্যু হয়েছে।