ইসরাইলি জাহাজের সাথে জাপানের নৌযানের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু
জাপানের উত্তরাংশে হোক্কাইডো থেকে ৪০ কিলোমিটার দূরে ইসরাইলি জাহাজের সাথে জাপানের একটি মাছ ধরা নৌকার সংঘর্ষের ঘটনায় উভয় দেশই তদন্ত শুরু করেছে।
দুটি নৌযানের মধ্যে সংঘর্ষে জাপানি নৌকাটি ডুবে সাতজন ক্রুর মৃত্যু হয়।
ইসরাইলি জাহাজ জিম এশিয়ার ক্যাপ্টেন এই দুর্ঘটনার দায়দায়িত্ব অস্বীকার করেন এবং মাছ ধরার নৌকাটিকেই দায়ি করেন। ঘটনার সত্যতা যাচাইয়ের লক্ষ্যে উভয় দেশের তদন্তকারীরা বিষয়টি খতিয়ে দেখছেন।
