জাতিসংঘ মহাসচিব পদ পেতে শ্রীলংকার প্রচারণা
জাতিসংঘের মহাসচিব পদপ্রার্থী হিসেবে কূটনৈতিক ব্যক্তিত্ব জয়ন্ত ধ্যানপালার পক্ষে শ্রীলংকা ইতোমধ্যে প্রচারণা শুরু করেছে।
শ্রীলংকার প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গা বার্ষিক আড়াই লাখ ডলারের এই লোভনীয় পদের জন্য জাতিসংঘের সদস্যভুক্ত ১৯১টি দেশে তাদের প্রার্থীর গ্রহণযোগ্যতা বিবেচনা করে সমর্থন দানের জন্য আবেদন জানিয়েছেন।
কিন্ত কূটনীতিকরা মনে করছেন এটা নিয়ে এখনই কথা বলার সময় হয়নি। অন্যান্য দেশের প্রার্থীদের নাম ঘোষণার পরই তা বিবেচনায় আনতে হবে।
জয়ন্ত ধ্যানপালা ছাড়াও মহাসচিব পদের জন্য যারা আগ্রহ প্রকাশ করেছেন তারা হলেন-থাইল্যান্ডের উপ প্রধানমন্ত্রী ড. সুরাকিয়ার্ত সাথিরাথায় এবং পোলান্ডের প্রেসিডেন্ট আলেকসান্দার কাউসনিওস্কি।
মহাসচিব কফি আনানের মেয়াদকাল আগামী বছর ডিসেম্বরে শেষ হবে আর তখনই নির্বাচনী খেলা জমে উঠবে বলে কূটনীতিকরা মনে করছেন।
