২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজার অদূরে সীমান্ত পারাপার ব্যবস্থা গড়ে তুলছে মিশর

মিশরীয় বাহিনী মিশর, ইসরায়েল এবং গাজার সীমান্তে পারাপার ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে বলে নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

ইসরায়েলের নতুন কারেম শ্যালোমের বিপরীত দিকে এই সীমানা পারাপারের ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আগামী ৯০ দিনের মধ্যে সীমান্তে টহলঘরসহ অন্যান্য স্থাপনা নির্মাণের কাজ শেষ হবে।

প্রাথমিকভাবে ওই সীমান্ত গাজা ও ইসরায়েলে বাণিজ্যিক ট্রাক পারাপারে ব্যবহার করা হলেও পরবর্তীতে তা মানুষ চলাচলের জন্য খুলে দেয়া হবে জানা গেছে।

কিন্তু জনগণ মিশর ও গাজায় যেতে রাফাহ সীমান্ত ব্যবহার করতে চাইলেও গত মাসে গাজা প্রণালী থেকে উচ্ছেদের পর ইসরায়েল তা বন্ধ করে দেয়। আগামী ছয় মাস পর্যন্ত নতুন নিরাপত্তা এবং নীতিমালা তৈরির কারণে সীমানা বন্ধ রাখা হবে বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী শিগগিরই কারেম শ্যালোম সীমান্ত ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে বলে জানালেও ফিলিস্তিনিরা ইসরায়েলিদের অনুপস্থিতিতে রাফাহ সীমান্ত ব্যবহারের মাধ্যমে গাজায় প্রবেশ ও নির্গমনের ব্যাপারে বেশি আগ্রহী। এমনকি কারেম শ্যালোমের ব্যাপারেও তারা তাদের আপত্তির কথা জানিয়েছে।